টিকটকে অ্যাপল!

২৭ এপ্রিল, ২০২০ ০২:৩৭  
সোশ্যাল টেক জায়ান্ট ফেসবুকে কোনো অ্যাকাউন্ট না থাকলেও টিকটকে অফিসিয়াল অ্যাকাউন্ট খুলেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ভরিফায়েড প্রোফাইল ছবিসহ অ্যাপলের টিকটক অ্যাকাউন্টের ছবি ফাঁস করেছে অনলাইন পোর্টাল নাইনটুম্যাক। ম্যাক রিউমারের প্রতিবেদন অনুযায়ী, ওই অ্যাকাউন্টে এখন পর্যন্ত, অ্যাপল কোনো পোস্ট শেয়ার করেনি। এই প্রোফাইলে এক হাজার ৭৬৯ হাজার ফলোয়ার যুক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপ টিকটকের যেহেতু বিশ্বব্যাপী ৮০০ কোটি ব্যবহারকারী রয়েছে তাই ডিজিটিল মার্কেটিংয়ের এই যুগে অ্যাপলের প্রচার-প্রচারণার জন্যই অ্যাকাউন্টটি খোলা হয়েছে।